প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন
Monday June 12, 2023 , 2:17 pm
হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এ ঘোষণা দেন তারা
বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (জুন ১২) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।