Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের কাজ করার অভিযোগ 
Saturday May 20, 2023 , 4:06 pm
Print this E-mail this

অতিরিক্ত সময় ক্ষেপণ ও পুরাতন ইট ব্যবহার করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে নোটিশ

পিরোজপুরের কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের কাজ করার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী সদরে পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আদর্শ নিম্ন মাধ্যমিক ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দেড়শ ফুট ড্রেন নির্মাণের কাজ পুরাতন ইট ব্যবহার করার স্থানীয় জনগণ বিক্ষিপ্ত হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা গেছে, ভবন ভাঙ্গার পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে মেসাস কাজী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণ কাজ করা যাবে না। তিনি আরো জানান, অতিরিক্ত সময় ক্ষেপণ ও পুরাতন ইট ব্যবহার করার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে মোবাইল করলে মোবাইল রিসিভ করেনি। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান, বিষয়টা খুবই দুঃখজনক। সদর রাস্তার ড্রেন ঠিকাদার প্রতিষ্ঠান এভাবে করে কিভাবে? বিষয়টা আমি দেখছি। এদিকে ওই প্রতিষ্ঠান কাউখালী বাজারে ভিতরে ড্রেনে কাজ করে অধিকাংশ ড্রেনের উপর ঢাকনা দেয়নি। ফলে ড্রেনের ভিতর ময়লা আবর্জনা ফালাবার ফলে মশা মাছি সহ বিভিন্ন ধরনের জীবানু তৈরি হচ্ছে। পানি চলাচলের বিঘ্ন ঘটছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন