Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পরে ৪ ছাত্রী উদ্ধার 
Thursday May 11, 2023 , 2:10 pm
Print this E-mail this

তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ হওয়া ছাত্রীদের উদ্ধার করে থানা পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পরে ৪ ছাত্রী উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্যজনক নিখোঁজ হওয়া আলোচিত ৪ ছাত্রীকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে উদ্ধার। বৃহস্পতিবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই রাসেল মোল্লা ও এএসআই লাবনী আক্তার উক্ত উদ্ধার অভিযানে অংশ নেন। তাদেরকে নিয়ে পুলিশ ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।উদ্ধার ছাত্রীরা হলো-মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও সবুজ নগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ও দক্ষিন গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন