Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড 
Friday May 12, 2023 , 9:09 pm
Print this E-mail this

চিড়াপাড়া গুচ্ছ গ্রামে মাদ্রাসা পড়ুয়া মেয়ে সাদিয়ার বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি

পিরোজপুরের কাউখালীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক মাদ্রাসা ছাত্রী। জানা গেছে, শুক্রবার বিকালে (মে ১২) কাউখালী উপজেলার চিড়াপাড়া গুচ্ছ গ্রামের হারুন সরদারের মাদ্রাসা পড়ুয়া মেয়ে সাদিয়ার (১৩) বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এই সংবাদ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানতে পেরে ওই মেয়ের বাড়িতে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে নিয়ে মেয়ের বাড়িতে হাজির হন। তাদের উপস্থিতিতে টের পেয়ে ছেলেপক্ষ পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিক সতর্কতার মাধ্যমে চেয়ারম্যানের জিম্মায় রেখে বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং বাল্যবিবাহের আইন সম্পর্কে ধারণা দেন। মেয়ের অভিভাবক বলেন, আমাদের ভুল হয়ে গেছে। মেয়ের ১৮ বছর না হলে আমরা মেয়েকে বিবাহ দিব না।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন