Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » রাজধানীর পুরান ঢাকায় ভবনে আগুন 
Sunday May 14, 2023 , 10:49 am
Print this E-mail this

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা

রাজধানীর পুরান ঢাকায় ভবনে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর বংশাল থানা এলাকার নবাবপুর রোডে তিন তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানান, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, ভবনটির তিন তলায় রান্নার কাজ চলছিল। এর নিচতলায় ছিলো খাবারের হোটেল। রান্না করার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এরশাদ হোসেন বলেন, ভবনটির তিন তলায় থাকা হোটেলের রান্না ঘরে আগুন লাগলেও এর সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। নিয়ন্ত্রণের পর এখনো শেষ মুহূর্তের কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।




Archives

Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু
Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার