Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু 
Sunday May 7, 2023 , 5:14 pm
Print this E-mail this

নিহতের পরিবারসহ স্থানীয়দের ধারণা কোনো ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন

পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় মো. মাইনুল ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। রোববার (এপ্রিল ৭) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কুল-নৈকাঠী সড়কের স্টিল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মাইনুল উপজেলার সদর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। নিহতের চাচাতো ভাই মানদুদ হাওলাদার জানান, মাইনুল ঢাকায় একটি কোম্পানির চাকরি করেন। তিনি একটি মামলার হাজিরা দিতে গতকাল শনিবার বাড়িতে আসেন। রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তিনি জয়কুল স্টিল ব্রিজের মাঝখানে এলে কাউখালী থেকে আসা নৈকাঠীগামী ইঞ্জিনচালিত একটি ট্রলি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া হোসেন জাকির জানান, নিহতের পরিবারসহ স্থানীয়দের ধারণা ওই তরুণ কোনো ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। তবে ঘটনাটির কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন