Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার 
Friday May 5, 2023 , 3:19 pm
Print this E-mail this

একই রাতে ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন

পিরোজপুরের কাউখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার


মুক্তখবরর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সাড়ে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক খান সাইফুল (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (মে ৪) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক খান সাইফুল ঝালকাঠীর নওপাড়া গ্রামের আকাব্বর খানের ছেলে। সে কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে তার ভাগ্নি জামাই আব্দুল সালেকের বাড়িতে থেকে কৃষি কাজ করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন জাকির জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে আব্দুর রাজ্জাক খান সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রোঙ্গাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক হিন্দু ছাত্রী গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গোপালপুর গ্রামের কালীদাস হালদারের বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় অভিযুক্ত ওই যুবক শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন