Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্লেড দিয়ে হাত কেটে প্রেমিকার নাম লিখে তরুণের আত্মহত্যা 
Sunday April 23, 2023 , 4:19 pm
Print this E-mail this

পুলিশ ও স্থানীয় সূত্রে, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন প্রেমিক ইয়াসিন

ব্লেড দিয়ে হাত কেটে প্রেমিকার নাম লিখে তরুণের আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নেছারাবাদে নিজের হাত কেটে প্রেমিকার নাম লিখে মো: ইয়াসিন (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। শনিবার (এপ্রিল ২২) রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন একই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন ইয়াসিন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর হাত ব্লেড দিয়ে কেটে সেখানে একটি মেয়ে ও তাঁর নিজের নাম লেখা ছিল।স্থানীয় ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, প্রেম-সংক্রান্ত কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহত ইয়াসিনের বাবা বেল্লাল হোসেন বলেন, ‘আমি কিছু বুঝতে পারছি না। সন্ধ্যার দিকে ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে হাসপাতালে এনেছি।’ নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, কী কারণে ওই তরুণ আত্মহত্যা করেছেন তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন