Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিকদের সম্মানে সাবেক মেয়র কামালের ছেলের ইফতার 
Saturday April 15, 2023 , 8:31 pm
Print this E-mail this

অনুষ্ঠানে রুপন তার প্রয়াত বাবা এবং পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন

বরিশালে সাংবাদিকদের সম্মানে সাবেক মেয়র কামালের ছেলের ইফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন। শনিবার (এপ্রিল ১৫) বিকেলে নগরীর বগুরা রোডের ক্রাউন কনভেনশন হলে এই ইফতারির আয়োজন করা হয়। এতে বিএনপি ঘরানার সাবেক ও বর্তমান কাউন্সিলর এবং মহানগর বিএনপির কয়েক নেতাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে সাবেক মেয়র কামাল পুত্র রুপন তার প্রয়াত বাবা এবং পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন। এসময় অতীতের মতো তার পরিবারকে সমর্থন করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠানে আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে রুপন বলেন, তার পরিবার রাজনৈতিক পরিবার। তার বাবা বরিশাল পৌরসভার কমিশনার, প্রশাসক, নির্বাচিত চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং নির্বাচিত মেয়র ছিলেন। রাজনৈতিক পরিবার হওয়ায় যে কোন নির্বাচনে অংশগ্রহণের অধিকার তার রয়েছে। তবে অনুষ্ঠানে বিএনপির সাবেক ও বর্তমান কাউন্সিলর এবং পদবীধারী একাধিক বিএনপি নেতা উপস্থিত থাকায় আসন্ন সিটি নির্বাচনে নিজের প্রার্থিতার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে ইফতারির আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন তিনি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক