Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন 
Wednesday April 12, 2023 , 3:26 pm
Print this E-mail this

অসহায় নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে

পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১ টায় ঘন্টা ব্যাপী (এপ্রিল ১২) উপজেলা মহিলা পরিষদ কার্যালয়ের সামনে হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনি সালিশিতে এক অসহায় নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন-সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামে সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, মহিলা পরিষদের সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। নারী নেত্রী সাহিদা হক বলেন, বেআইনিভাবে সালিশির মাধ্যমে অসহায় নারীদের নির্যাতন করা ন্যাক্কারজনক ঘটনা। সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ বলেন, বেআইনিভাবে কোন সালিশি মীমাংসা করা যাবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আশ্রয় আনা হোক।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক