Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ডিবির ৫ সদস্যের বিরুদ্ধে মামলা 
Tuesday April 11, 2023 , 8:08 pm
Print this E-mail this

নির্যাতনের অভিযোগে মামলা, জুডিসিয়াল তদন্তের আদেশ

পিরোজপুরে ডিবির ৫ সদস্যের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের মো. মাসুম হাওলাদার বাদী হয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান মামলাটি জুডিশিয়াল তদন্তের আদেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন-জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমীন হাওলাদার, কনস্টেবল মো. রেজওয়ান হাওলাদার, মো. আব্দুর রাজ্জাক, মো. মামুন মিয়া ও মো. শাহ জালাল মিয়া। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট আসামিরা সাদা পোশাকে রাত সোয়া ৯টার দিকে মাসুম হাওলাদারের ঘরের ভেতর ঢুকে স্ত্রী ও শিশু সন্তানের সামনে কিছু বুঝে ওঠার আগেই কিল-ঘুসি-চড়-থাপ্পড় মারতে থাকেন। তখন বলতে থাকে, ‘কী আছে বের করে দে’। মাসুম তার কাছে কিছু নাই বললে আসামিরা আরও বেশি করে কিল-ঘুসি-চড়-থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে মাসুম অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে আঘাতের কারণে কানে শুনতে পাচ্ছিলেন না এ কথা বলার পর আসামিরা তাকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। মাটির ওপরে রাখা একটি পোঁটলা বের করতে বলেন এবং তাকে ওই অবস্থায় মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়। মাদক মামলায় চালান দেওয়া হয়। বাদী ১৮ অক্টোবর হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাক-কান-গলা বিভাগে চিকিৎসা নেন এবং সুস্থ হওয়ার পরে মঙ্গলবার আদালতে মামলা করেন। পিরোজপুরের সেশন জজ আদালতে মামলার শুনানি শেষে বিচারক জুডিসিয়াল তদন্তের আদেশ দিয়েছেন। মামলার শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এবং তার সঙ্গে ছিলেন পিরোজপুরের বারের আইনজীবী জসিম উদ্দিন আহমেদ।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন