রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার জানাজা নামাজ অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৭৪) সোমবার রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। মঙ্গলবার (এপ্রিল ১১) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। আরো উপস্থিত ছিলেন-কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার।