Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী 
Thursday March 30, 2023 , 5:51 pm
Print this E-mail this

জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী এই সাঁকো ব্যবহার করে

পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। জানা গেছে, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কাঁঠালি খালের আগায় শরিফ বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। এই সাঁকো দিয়ে উত্তর হোগলা, জব্দ কাঠি, রোঙ্গা কাটিসহ ৪/৫ গ্রামের লোকজন এই সাঁকো ব্যবহার করে। এলাকাবাসী নিজাম শরীফ ও হাফিজুর রহমান জানান, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী এই সাঁকো ব্যবহার করে। হোগলা গ্রামের মেম্বার কবির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে লোক চলাচলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, সাঁকোটি নির্মাণ করার জন্য উপজেলা পরিষদে রেজুলেশন করে পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক