Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডারত অবস্থায় ৬ শিক্ষার্থী আটক 
Tuesday September 11, 2018 , 6:28 pm
Print this E-mail this

হীরা সিকদার নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে তুলে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়

বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডারত অবস্থায় ৬ শিক্ষার্থী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ক্লাস ফাকি দিয়ে বিনোদন কেন্দ্রে অবস্থান করায় ৫ মেয়ে ১ ছেলে শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের বাসভবন লাগোয়া বঙ্গবন্ধু উদ্যান থেকে আটক করা হয়। আটকদের মধ্যে চার মেয়ে শহরের তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের শিক্ষার্থী। অপর মেয়ে শহীদ আলতাফ মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী। পুলিশ জানায়, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাসভবনে প্রবেশকালে চার শিক্ষার্থীকে বসে আড্ডা দিতে দেখেন। এরই পাশে আলতাফ মেমোরিয়ালে মেয়ে শিক্ষার্থীকে বিশোর্ধ এক যুবকের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক জেলা প্রশাসক পুলিশ খবর দিয়ে ওই ৬শিক্ষার্থীকে আটক করার নির্দেশ দেন। পরবর্তীতে তাদের মধ্যে তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের চার শিক্ষার্থী ও শহীদ আলতাফ মেমোরিয়াল স্কুলছাত্রীকে স্ব-প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্থান্তর করেন। একই সাথে আটক হীরা সিকদার (২০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে তুলে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়। ওই আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেন।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার