Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 
Wednesday March 15, 2023 , 7:27 am
Print this E-mail this

বিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান তিনি

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৪ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৬ ও ৪ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি