Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যথাযথ মর্যাদায় পিরোজপুুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন 
Tuesday March 7, 2023 , 6:02 pm
Print this E-mail this

শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার

যথাযথ মর্যাদায় পিরোজপুুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে পিরোজপুুর জেলা প্রশাসন ও আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল দশটায় সিও অফিস মোড় চত্তরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। পরে একে একে জেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্থাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিরোজপুর সকল উপজেলায় ৭ মার্চ পালন করছে প্রশাসন ও আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন