Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদান, পরিচিতি সভা 
Friday February 24, 2023 , 5:12 pm
Print this E-mail this

পুলিশই জনতা, জনতাই পুলিশ; মাদককে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধ করি-শ্লোগানে

পিরোজপুর কাউখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদান, পরিচিতি সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশই জনতা, জনতাই পুলিশ; মাদককে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধ করি-শ্লোগানে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার রাতে থানা প্রাঙ্গনে কাউখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া যোগদান করায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন সিকদার, কাউখালী প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। পরিচিতি সভা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন