Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিএনসিসি মেয়র কাপের উদ্বোধনীতে সৌরভ গাঙ্গুলি 
Thursday February 23, 2023 , 5:49 pm
Print this E-mail this

মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা

ডিএনসিসি মেয়র কাপের উদ্বোধনীতে সৌরভ গাঙ্গুলি


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন হলো আজ (বৃহস্পতিবার)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল ৩টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি