Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আ. লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 
Saturday February 4, 2023 , 7:06 pm
Print this E-mail this

সড়কে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ

বরিশালে আ. লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সড়কে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ। বিকেল ৪টায় বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় ৮ শত মিটার দূরত্বে নগর ভবনের সামনের সড়কে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগের এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।সমাবেশের প্রধান বক্তা বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এদিকে উভয় দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলের উদ্দেশ্যে যাওয়ার সময় মুখোমুখি হচ্ছেন। এমন পরিস্থিতিতে উভয় সমাবেশস্থলের পাশাপাশি নগরীর সদররোড ও আশপাশের সড়কগুলোতে বিপুল পরিমাণে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২