Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের দুইটি আসনে জাসদ প্রার্থীদের প্রস্তুতি 
Sunday January 29, 2023 , 2:10 pm
Print this E-mail this

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

বরিশালের দুইটি আসনে জাসদ প্রার্থীদের প্রস্তুতি


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে বরিশালের দুইটি নির্বাচনী এলাকায় দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন জাসদ মনোনীত দুইজন প্রার্থী। এরমধ্যে সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ থেকে বরিশাল-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচকে। বিএম কলেজের সাবেক ছাত্রনেতা, বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান ও ইতালি প্রবাসী ব্যবসায়ী এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-২ আসনে জাসদ মনোনীত প্রার্থী ছিলেন।ইতোমধ্যে জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নির্দেশে জাসদের নেতাকর্মীরা অ্যাডভোকেট আনিচুজ্জামানের পক্ষে নির্বাচনী এলাকায় দল গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি (আনিচুজ্জামান) বলেন, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর ও বানারীপাড়া সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকাকালীন আমি সবসময় গরীব অসহায় ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। যদি সুযোগ পাই তবে সারাজীবন গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবো। অপরদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন থেকে তিনি বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাগ্যোন্নয়ে কাজ করছেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনেও তিনি জাসদ (ইনু) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মোহাম্মদ মোহসীন বলেন, দীর্ঘবছর থেকে আমি এলাকায় সামাজিক সাংস্কৃতিক নানা কর্মকান্ডে অংশ নেয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। তিনি আরো বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উয়ন্নয়ন হয়েছে।কিন্তু বরিশাল-৬ আসনের সংসদ সদস্যর অদক্ষতার কারণে এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। উল্টো লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত করেছে। জনপ্রতিনিধি না হয়েও আমি বাকেরগঞ্জবাসীর পাশে ছিলাম আছি ও থাকবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বিশ্বাস উপজেলার সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২