Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শুরু নির্বাচনী হাওয়া, প্রবীণদের পাশাপাশি মনোনায়ন চাইছেন তরুণরাও 
Wednesday January 25, 2023 , 8:10 pm
Print this E-mail this

এবার এ আসন থেকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারাও মনোনায়ন প্রত্যাশী

বরিশালে শুরু নির্বাচনী হাওয়া, প্রবীণদের পাশাপাশি মনোনায়ন চাইছেন তরুণরাও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশালের অন্যান্য সংসদীয় আসনে মতো সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি ক্ষমতাসীন আওয়ামী লীগে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি কয়েক আসনে যোগ্য প্রার্থী সংকটে। মাঠের বিরোধী দল বিএনপির দীর্ঘ প্রার্থী তালিকা থাকলেও গতানুগতিক নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ নেই তাদের। তবে এবার এ আসন থেকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারাও মনোনায়ন প্রত্যাশী। বরিশাল সদর ও সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এবারও মনোনায়ন চাইবেন। এছাড়া মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, লঞ্চ মালিক সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, শহীদ আব্দুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন এবং সদর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু। এস এম জাকির হোসেন তরুণ ও ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতা হিসেবে বরিশালের সর্বমহলে সুপরিচিত, যিনি বরিশাল চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ী মশিউর রহমান খানও মনোনয়ন প্রত্যাশা করেন। এ আসনে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন দলের যুগ্ম মহাসচিব চার বারের সাবেক এমপি ও সাবেক সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংরক্ষিত এমপি বিলকিস জাহান শিরিন, জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন এবং কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো: রহমতউল্লাহ। এখানে জাতীয় পার্টির প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগর জাপার সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কে এম মতুর্জা আবেদীন। সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের মেঝ ভাই মুফতি সৈয়দ ফয়জুল করীম। নির্বাচনের পরিবেশ হলে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক আ. ছত্তার।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক