Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার 
Saturday January 14, 2023 , 4:34 pm
Print this E-mail this

মামলার আসামী হিসেবে তাকে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে

বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পু‌লি‌শের একটি দল। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব কালাম শাহীন জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় নগরীর কাউনিয়ার জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের একটি দল ইমরানকে গ্রেপ্তার করে। পরে ইমরানকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেয়া হয়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকার উদ্দেশে পুলিশ বাহিনী রওনা হয়। শাহীন আরও জানান, ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোন মামলা নেই বলে দাবি করেন তিনি। কাউনিয়া থানা পু‌লি‌শের ওসি আব্দুর রহমান মুকুল বলেন, পল্টন থানায় একটি মামলার আসামী ইমরান। মামলার আসামী হিসেবে ইমরানকে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২