Current Bangladesh Time
সোমবার জুন ৮, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান, ৩৫ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার 
Monday January 9, 2023 , 1:01 pm
Print this E-mail this

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান, ৩৫ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার  করেছে থানা পুলিশ। জব্দ হওয়া মাদকের মূল্য আনুমানিক দশ লাখ টাকা। সোমবার (জানুয়ারি ৯) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাটের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন-বাউফলের আমিরাবাদ এলাকার নজরুল সরদারের ছেলে লিমন সরদার (২৩) ও বীরপাশা এলাকার মজিবর হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (২১)। এছাড়া সাইফুল ইসলাম (৩২) নামে আরেক মাদককারবারি সুকৌশলে পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করে বাউফল থানার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, কালিশুরী বাজারে ঘাটে ঢাকা থেকে পটুয়াখালীগামী জামাল-৫ লঞ্চে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদে অভিযান চালান বাউফল থানার এসআই মো: আবুল বাশার ও তার ফোর্স।  সকালে কারখানা লঞ্চঘাটের সামনে ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয় ও দু’জনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বাউফল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
Image
বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের
Image
প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড
Image
বরিশালে ছিনতাইয়ের ঘটনায় কে এম সি হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ