Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২৬, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দাবায় দেশসেরা বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি 
Thursday November 26, 2026 , 12:31 pm
Print this E-mail this

জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে

দাবায় দেশসেরা বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি। জান্নাতুল প্রীতি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নিজের মেধা, দক্ষতা ও কৌশলের প্রমাণ দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বরিশালের মুখ উজ্জ্বল করেছে সে। তার এই অসামান্য অর্জনে আনন্দিত ও গর্বিত বরিশালবাসী। জান্নাতুল প্রীতির এমন সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলা ও মেধা বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, ঢাকার স্বনামধন্য জিনিয়াস শিক্ষা পরিবারের পক্ষ থেকে জান্নাতুল প্রীতির এই অর্জনে আন্তরিক অভিনন্দন, দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। তার ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে জিনিয়াস শিক্ষা পরিবার।




Archives

Image
বরিশালে বাসায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা চোর আটক
Image
দাবায় দেশসেরা বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি
Image
বরিশালে পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি
Image
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ও মঙ্গল শোভাযাত্রা
Image
বরিশালে গণশুনানিতে সমস্যা শুনলেন জেলা প্রশাসক, অনেকেই পেলেন আর্থিক সহায়তা