Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চ্যাম্পিয়ন হয়ে কতো টাকা পেলেন মেসিরা 
Monday December 19, 2022 , 2:21 pm
Print this E-mail this

মোট প্রাইজমানি ছিলো ৪৪০ মিলিয়ন ইউএস ডলার

চ্যাম্পিয়ন হয়ে কতো টাকা পেলেন মেসিরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি আর্জেন্টিনা দল। ফিফার তথ্যমতে, কাতার বিশ্বকাপে এবার মোট প্রাইজমানি ছিলো ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৪ হাজার ৬০০ কোটি টাকার মতো। শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ ৪২ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৯ কোটি টাকা। ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স পেয়েছিলো আর্জেন্টিনার চেয়ে ৪ মিলিয়ন কম, ৩৮ মিলিয়ন ইউএস ডলার। এবার তারা হয়েছে রানারআপ। আর্থিক পুরস্কার হিসেবে পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা)। তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। তারা পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)। চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে (প্রায় ১৭৭ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)। গ্রুপপর্ব থেকে বাদ পড়া বাকি ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে (প্রায় ৯৪ কোটি টাকা)। এখানে তিন ম্যাচে জেতা কিংবা হারা সব দলই পাবে সমান অর্থ।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি