Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : বরিশালে আমির খসরু 
Saturday December 24, 2022 , 4:38 pm
Print this E-mail this

অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : বরিশালে আমির খসরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ‌নিবার (ডিসেম্বর ২৪) দুপু‌রে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর কুমার হল সংলগ্ন ব‌রিশাল জেলা ও মহানগর বিএন‌পির দলীয় কার্যালয়ের সামনে থে‌কে গণমি‌ছিল বের হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা ব‌লেন। আমির খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ভোট চুরি করতে দেওয়া হবে না। এবার ভোট চোরদের হাতে-নাতে ধরতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে। তিনি বলেন, দখলদার, ফ্যাসিষ্ট, অবৈধ ও অর্নিবাচিত সরকারের বিদায়ের জন্য দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। যার প্রতিফলন আজকে এ বরিশালে বিএনপির গণমিছিল প্রমাণ করেছে। দেশে আজ গণজোয়ার শুরু হয়েছে। গণজোয়ারে ফ্যাসিষ্ট সরকারকে বিদায় নিতে হবে। মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়, তার ভোটাধিকার, আইনের শাষণ, বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা এবং ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে চায়। মানুষ এখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। জীবন দিয়ে হলেও এবার তারা গণতন্ত্র রক্ষা করবে। গণ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান, আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কোতোয়ালি বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমা‌বেশ শে‌ষে গণ‌মিছিল বের করা হয়। মি‌ছিল‌টি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পূণরায় দলীয় কার্যাল‌য়ে গি‌য়ে শেষ হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণমিছিলে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক