Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ 
Wednesday December 21, 2022 , 3:29 pm
Print this E-mail this

থানায় সাধারণ ডায়েরি, সকল থানায় বেতার বার্তা প্রেরণ-অফিসার ইনচার্জ, মঠবাড়িয়া থানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ মোঃ আসাদুল হক আসাদ (৪০) নামে ব্র্যাক ব্যাংকের এক এজেন্ট মালিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আসাদুল হক শহরের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাষ্টারের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানাগেছে, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকাসহ মটরসাইকেলযোগে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে এজেন্ট ব্যাংক মালিক আসাদের ব্যবহৃত মটরসাইকেলটি চাবিসহ শহরের কে এম লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান জানান, তার স্বামী মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে টাকা নিয়ে শহরের লেপপট্টি ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে জরুরী কাজে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ব্যাংক এজেন্ট মালিক নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন