Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 
Tuesday December 13, 2022 , 3:58 pm
Print this E-mail this

দ: বেতকা নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ওরফে লালু কমান্ডারের ইন্তেকাল

পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ বেতকা নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ওরফে লালু কমান্ডার (৮৫) সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া সহ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান এলিজা সাইদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার শেষে পারিবারিক গোরস্থানের দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন