Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 
Monday December 5, 2022 , 5:01 pm
Print this E-mail this

রাজধানীর শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ

ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় গত ৬ এপ্রিল দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পরই তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় জামিনে ছিলেন ইশরাক। আজ এ মামলায় ধার্য তারিখ ছিল। তিনি আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক