Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিমান্ড শেষে বিএনপি নেত্রী সুলতানা কারাগারে 
Wednesday November 9, 2022 , 5:04 pm
Print this E-mail this

প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য

রিমান্ড শেষে বিএনপি নেত্রী সুলতানা কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানা আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত বিভাগীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। গত ৬ নভেম্বর সুলতানার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেন তিনি। মামলা দায়েরের পর রোববার সকালেই গুলশানের বাসা থেকে সুলতানা আহমেদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক