Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে : বরিশালে মির্জা আব্বাস 
Saturday November 5, 2022 , 5:46 pm
Print this E-mail this

ইন্টারনেট বন্ধ, তাই লাইভ টেলিকাস্ট নেই, রাজপথ, রেলপথ, আকাশপথ সব কিছুই বন্ধ

সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে : বরিশালে মির্জা আব্বাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেকে বলবেন জনসমাবেশে লোক কম হয়েছে। কিন্তু আপনারা যে এতো বাধা-বিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন এটাই প্রমাণ করে বিএনপির প্রতি, দেশের প্রতি আপনাদের ভালবাসা কতটা। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, এখানে এসে দেখলাম ফোনে কথা বলতে পারছি না। ইন্টারনেট বন্ধ, তাই লাইভ টেলিকাস্ট নেই। রাজপথ, রেলপথ, আকাশপথ সব কিছুই বন্ধ। তারপরও আজ গোটা বরিশাল শহর জনসভার শহর, মিছিলের শহর। তাহলে সব বন্ধ করে কী লাভ হলো। সব বাধা উপেক্ষা করে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হলো। এ সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না। এই সরকারের অধীনে নির্বাচন নয়, ইভিএমে নির্বাচন নয়। ১৫ বছর আগে আমার যে ভাই ভোটার হয়েছে, সে বলতে পারবে না ভোট কেমন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক