Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-৪ » খালেদা-তারেকের জন্য চেয়ার খালি রেখে বরিশালে বিএনপির সমাবেশ শুরু 
Saturday November 5, 2022 , 12:36 pm
Print this E-mail this

বিভাগীয় মহাসমাবেশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন

খালেদা-তারেকের জন্য চেয়ার খালি রেখে বরিশালে বিএনপির সমাবেশ শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চের মাঝখানে চেয়ার খালি রেখে বরিশালে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (নভেম্বর ৫) বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এর পর পরই স্থানীয় নেতারা বক্তব‌্য দেওয়া শুরু করেন। এ সময় বক্তারা বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মাধ‌্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করবো ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। আম‌াদের এ আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় মহাসমাবেশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী