Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সমাবেশের মাঠ চেয়ে আবেদন বিএনপির 
Sunday October 23, 2022 , 9:12 pm
Print this E-mail this

জেলা প্রশাসক না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেটি বুঝে নেন

বরিশালে সমাবেশের মাঠ চেয়ে আবেদন বিএনপির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ৫ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন দিয়েছে বিএনপি। রোববার (অক্টোবর ২৩) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ। বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ জানান, আমরা সমাবেশ করার জন্য বরিশাল নগরীর বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) এর মাঠটি চেয়েছি। এজন্য আজ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও দিয়েছি। তবে তিনি না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেটি বুঝে নেন, আমাদের রিসিভ কপিও দিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সঙ্গে কথা বলে অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপি বিভাগীয় সমাবেশে জনস্রোত ঘটবে। আশা করছি নেতা-কর্মীদের পাশাপাশি জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সমাবেশ শেষ হবে। আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মো: মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন