Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক ও নগদ টাকাসহ পাঁচ ব্যবসায়ী আটক 
Wednesday October 19, 2022 , 1:21 pm
Print this E-mail this

অভিযানে তথ্যানুযায়ী মাদক বিক্রি ও ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক ও নগদ টাকাসহ পাঁচ ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক ও নগদ টাকাসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। মঙ্গলবার (অক্টোবর ১৮) রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম ক্রিস্টাল মিথাইল আইস, সাড়ে ৪ কেজি গাঁজা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা, মাদক মাপার নিক্তি, মাদক বিক্রি ও ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন-মোসাম্মাৎ আসমা আক্তার ও মোসাম্মাৎ নূরজাহান নামে দুই নারী, আবুল বাশার ওরফে কালাম, মো: মাহাবুব হাওলাদার, মো: রত্তন আলী হাওলাদার। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহিম হোসেন জানান, পিরোজপুর ডিবি পুলিশ (দক্ষিণ) গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের স্লুইস গেট এলাকার রত্তন হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই নারী ও তিন পুরুষকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী মাদক ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল ইসলাম বাদল জানান, ডিবি পুলিশ মাদকসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে বলে শুনেছি।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন