Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নদীতে বিষ দিয়ে মাছ শিকার : পিরোজপুরের কাউখালীতে সাত জেলে আটক 
Sunday October 16, 2022 , 3:58 pm
Print this E-mail this

অভিযুক্ত সাত জেলের প্রত্যেককে পঁচ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা

নদীতে বিষ দিয়ে মাছ শিকার : পিরোজপুরের কাউখালীতে সাত জেলে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকাররত অবস্থায় সাত জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (অক্টোবর ১৬) দুপুরে অভিযুক্ত সাত জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদা খাতুন রেখা অভিযুক্ত সাত জেলের প্রত্যেককে পঁচ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডিত জেলেরা হলেন-উপজেলার ডুমজুড়ি গ্রামের মালেক ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির, একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ছলেমান হাওলাদার, ওহাব আলি মোল্লার ছেলে এনায়েত মোল্লা,সাখাওয়াত মোল্লার ছেলে মানিক মোল্লা,আয়নাল আবেদীনের ছেলে মিজান রহমা, দাশেরকাঠি গ্রামের রহম আলী সিকদারের ছেলে মিজান সিকদার ও গাণ্ডতা গ্রামের বারেক শেখের ছেলে জাকির শেখ। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, নদীতে ইলিশ শিকার বন্ধে অবরোধ চলাকালিন সময়ে শনিবার দিনগত গভীর রাতে সংঘবদ্ধ সাত জেলে সন্ধ্যা নদীর শাখা নদী চিড়াপাড়া নদে বিষ প্রয়োগ মাছ শিকার করছিলো। ভ্রাম্যমান আদালত নদীতে অভিযান চলাকালে ওই সাত জেলেকে হাতেনাতে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষটোপ ও মাছ শিকারের সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, আটককৃত জেলেদের নদীতে বিষ দিয়ে মাছ শিকাররত অবস্থায় আটক করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দণ্ডিত সাত জেলেকে শপথবাক্য পাঠ করিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন