Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ 
Wednesday October 5, 2022 , 3:41 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কমকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা

পিরোজপুরের কাউখালীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার (অক্টোবর ৫) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। উপজেলা নির্বাহী কমকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অবমুক্তরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল প্রমূখ। উপজেলা পরিষদের সম্মূখের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলার  ৫টি ইউনিয়নের ৮০টি প্রতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের কাছে ১১ শত কেজি মাছের পোনা হস্তান্তর করা হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন