Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 
Tuesday July 19, 2022 , 2:34 pm
Print this E-mail this

তারেক রহমানকে নিয়ে মান্নাফি কর্তৃক ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে

বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মান্নাফি কর্তৃক ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বরিশাল মহানগর, বরিশাল জেলা (দক্ষিণ) ও বরিশাল উত্তর জেলা যুবদল যৌথভাবে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর রাজ সদররোড দখল নেওয়ার চেষ্টা করলে কোতয়ালী মডেল থানার দায়িত্বশীল কঠোর ভূমিকার মুখে যুবদলে সেই চেষ্টা ব্যার্থ করে দেয়। মঙ্গলবার (জুলাই ১৯) সকাল ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের অয়োজন করে যুবদল। বরিশাল (দক্ষিণ) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ। এসময় আরো বক্তব্য রাখেন-জেলা যুবদল সাধারণ সম্পাদক ও কোন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, জেলা সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, উত্তর জেলা যুবদল সভাপতি সালাউদ্দিন পিকলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাজি আহমেদ বাবলুু, মহানগর যুবদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ সহ মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বলেন, এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষের সম্মান নষ্ট করে দিয়েছে। শেখ হাসিনা একজন কুরুচিপূর্ণ নেত্রী বিধায় সে দেশের সাবেক সরকারী দলের নেতাদের নিয়ে মান-সম্মানের উপর আঘাত করে কথা বলছে। শেখ হাসিনা দেশে বিদ্যুতের দাম বাড়ানোর নামে কোটি কোটি টাকা লুঠ পাঠ করেছে। তিনি যদি এতই বিদ্যুৎ উপাদন করে থাকেন তাহলে আজ বিদ্যুতের ঘাটতি দেখিয়ে ব্যাবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ করার নামে তাদেরকে এখন পথে বসানোর ষড়যন্ত্র করছেন। বক্তরা সরকারকে আরো হুসিয়ার করে বলেন, একবার দক্ষিণ এশিয়ার দিকে তাকান এরকমের ফল শিঘ্রই আপনার ভোগ করা লাগতে পারে সেসময় এই বাংলার জনগন দেশের সম্পদ ও অর্থ পাচার করার জন্য আপনাকে ও আপনার দলের লুঠেরাদের পালাবার সুযোগ দেবে না। পরে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশের ভ্যাড়িকেড ভেঙ্গে সদররোড হয়ে পূণরায় টাউনহল মসজিদ গেট হয়ে পূণরায় দলীয় কার্যালয় গিয়ে সমাবেশ শেষ করে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা