প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে বরিশাল নগরীতে পুলিশ মোতায়েন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দেয় জেলা আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুসের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। পরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নগর পরিষদ ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এদিকে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে পুলিশ মোতায়েন ছিল সেখানে।