Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 
Saturday May 21, 2022 , 4:20 pm
Print this E-mail this

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : বরিশালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার (মে ২১) বেলা ১২টার দিকে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মো: আমিন-উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহম্মদ প্রমুখ। বরিশালের ১০ উপজেলার ১০টি এবং সিটি কর্পোরেশন এলাকার একটিসহ মোট ১১টি বালক দল ও ১১টি বালিকা দল জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা এবং বালিকা বিভাগে বরিশাল সদর উপজেলা ও উজিরপুর উপজেলার খেলোয়াড়রা পরস্পরকে মোকাবিলা করে। আগামী ২৬ মে জেলা পর্যায়ের এই প্রতিযোগীতা শেষ হবে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার