Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রিয়াংকার বিয়ের খবরে চটেছেন সালমান 
Saturday July 28, 2018 , 9:22 pm
Print this E-mail this

প্রিয়াংকা সরে যাওয়ায় কপাল খুলতে পারে ক্যাটরিনা কিংবা জ্যাকুলিনের

প্রিয়াংকার বিয়ের খবরে চটেছেন সালমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী ছবি ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। এমনকি ছবির শুটিংও নাকি শুরু হয়ে গেছে। কিন্তু প্রিয়াংকার অংশের শুটির শুরুর আগে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা। শেষ মুহূর্তে প্রিয়াংকার এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন সালমান খান।ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমিক নিক জোনাসের সঙ্গে আগামী অক্টোবরে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়াংকা। আর এই কারণেই আচমকা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। বিয়ের বিষয়টা বলিউডে খুশির খবর এলেও সালমানের কাছে তাই এটা মোটেও স্বস্তির নয়। জানা গেছে, প্রিয়াংকার সরে দাঁড়ানোর খবরে প্রচণ্ড রেগে গেছেন সালমান। এবং আর কখনও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে, প্রিয়াংকা সরে যাওয়ায় কপাল খুলতে পারে ক্যাটরিনা কিংবা জ্যাকুলিনের। ইতোমধ্যে ক্যাটরিনার সঙ্গে নাকি কথাও বলেছেন তারা। লন্ডন থেকে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ক্যাটরিনা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ