Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে র‌্যাব-৮’র অভিযান, ৪টি তক্ষকসহ এক পাচারকারী আটক 
Monday April 11, 2022 , 12:20 pm
Print this E-mail this

তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

পিরোজপুরে র‌্যাব-৮’র অভিযান, ৪টি তক্ষকসহ এক পাচারকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪টি তক্ষকসহ উত্তম হালদার (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৮ বরিশাল। রবিবার (এপ্রিল ১০) সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়। উত্তম হালদার উত্তর হোগলা বুনিয়া গ্রামের নিরেন হালদারের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অভিযান চালাই। এ সময় উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুইকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন