Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেফতার 
Thursday April 7, 2022 , 7:47 pm
Print this E-mail this

এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে বিপ্লব মিস্ত্রী নামের ঐ যুবককে গ্রেফতার করে

পিরোজপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিপ্লব মিস্ত্রী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ৪নং মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম-দপ্তরি হিসেবে কর্মরত। বিপ্লব মিস্ত্রী মেদিরাবাদ গ্রামের যশোদা মিস্ত্রীর ছেলে। জানা গেছে, ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী মঙ্গলবার বিদ্যালয়ের একটি কক্ষে নামাজ পড়ছিল। ওই সময় বিপ্লব মিস্ত্রী তাকে শ্লীলতাহানি করে। এ সময় ওই কক্ষে অন্য এক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে ওই রুম থেকে সে সটকে পড়ে। পরে বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে বসে। এ সময় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বিপ্লবকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমার মিত্র জানান, বৃহস্পতিবার ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের কমিটিকে অবহিত করেন এবং বিষয়টি কীভাবে সমাধান করা যায় আলোচনা করে এবং একপর্যায়ে তাকে বিদ্যালয় কক্ষে জুতাপেটা করে নিষ্পত্তি করা চেষ্টা করা হয়। কিন্তু তাদের সালিশ বৈঠক গ্রামবাসী মেনে না নেওয়ায় থানা পুলিশ পর্যন্ত গড়ায়। ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে নৈশপ্রহরী কাম-দপ্তরিকে গ্রেফতার করা হয়েছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন