Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ 
Monday March 14, 2022 , 1:18 pm
Print this E-mail this

সমাবেশে বক্তারা বলেন, আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাই

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহিলাদল। বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সোমবার (মার্চ ১৪) দুপুর ১২টার দিকে সমাবেশ করেন মহিলাদল বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মহিলাদলের সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মারিয়া ইসলাম মুন্নি। এ সময় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ, আমরা আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাই। সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থ প্রমাণিত হয়েছে, তার উচিত ক্ষমতা ছেড়ে দেয়া। এ সময় বিক্ষোভকারীদের বাঁধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেলের বোতল ও শালগম হাতে নিয়ে ‘ভাত দে নইলে গদি ছেড়ে দে’-শ্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন-উত্তর জেলা ম‌হিলাদলের সাবেক সভাপতি সায়লা আক্তার মিমু, পাপিয়া পারভিন, তস‌লিমা কালাম পলিসহ বিভিন্ন উপজেলার মহিলাদল, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা