Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে সন্ত্রাসী হামলা, ইউপি চেয়ারম্যান সহ আহত ৬ 
Thursday March 10, 2022 , 4:30 pm
Print this E-mail this

অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে-ওসি মো: বনী আমিন, কাউখালী থানা

পিরোজপুরের কাউখালীতে সন্ত্রাসী হামলা, ইউপি চেয়ারম্যান সহ আহত ৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সন্ত্রাসী হামলায় উপজেলার হোগলা বেতকা ইউপি চেয়ারম্যান মো: আবু সাইদ (৩৭) সহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত মো: আল-আমীন হোসেন নামের এক ছাত্রলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (মার্চ ১০) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা বাজারের ব্রীজের বেতকা পাড়ে। হামলায় আহত অন্যরা হলেন-মো: জিহাদ হোসেন খান (২৩), নাজমুল হোসে খান (২৫), রাজীব হাওলাদার (৩২), শামীম হোসেন (৩০)। এরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলায় আহত প্রত্যক্ষদর্শী মো: জিহাদ হোসেন জানান, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু সাইদ মোটর সাইকেলে করে স্থানীয় জব্দকাঠী যাচ্ছিলেন। এ সময় হোগলা বেতকা বাজারের ব্রীজের বেতকা পাড়ে পৌঁছলে সেখানে স্থানীয় মাহমুদ হাওলাদারের পুত্র মাদক বিক্রেতা রাজু হাওলাদারের সাথে থাকা কামালের সাথে স্থানীয় কিছু যুবক তর্ক-বিতকে জড়িয়ে পড়ার বিষয় দেখে চেয়ারম্যান বিষয়টি থামিয়ে দিতে চেষ্টা করেন। এসময় রাজু হাওলাদার চেয়ারম্যানকে পিছ থেকে মার-পিট শুরু করে। এ দৃশ্য দেখে সেখানে থাকা একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কবির হোসেনকে মোটর সাইকেলে বহন করা ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন হোসেন চেয়ারম্যানকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় রাজুর সাথে থাকা অন্যরা চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার উদ্দেশ্যে দেয়া কোপে ওই ছাত্রলীগ নেতার হাঁটু ও হাঁটুর নিচ অংশ মারাত্মকভাবে আহত হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মো: হাবিবুর রহমান জানান, আহত আল-আমীনের হাঁটু, হাঁটুর নীচে ও মাথায় দাঁড়ালো অস্ত্রের কোপে মারাত্মক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার সময় স্থানীয় মো: রাজু হাওলাদার ও কিছু যুবককের সাথে স্থানীয় কয়েক যুবকের সাথে কথা কাটাকাটি হচ্ছিলো। এ সময় ওই পথ দিয়ে যাওয়া সময় আমি মোটর সাইকেল থেকে নেমে তাদের নিবৃত করতে চেষ্টা করি। এ সময় রাজুর নেতৃত্বে কয়েক জন আমার উপর হামলা করে। ওই হামলা ঠেকাতে যাওয়া ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমীন হোসেনকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর আহত করে। ওই হামলার নেতৃত্বে থাকা রাজু হাওলাদার স্থানীয় চিহ্নিত মাদক বিক্রেতা। তিনি আরো জানান, কিছু দিন আগে মাদক বিক্রি কালে রাজু হাওলাদারকে স্থানীয়রা মাদক সহ আটক করেন। আর এ সময় চেয়ারম্যান তাকে পুলিশে দেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত রাজুর সহযোগী জামাল হোসেন সহ একাধীক অভিযুক্তকে ফোন দিলেও তারা ফোন ধরেননি। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনী আমিন জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন