Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে একটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 
Saturday February 19, 2022 , 4:10 pm
Print this E-mail this

কাউখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল এমরান বিষয়টি নিশ্চিত করেন

পিরোজপুরের কাউখালীতে একটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর অভিযোগে পিরোজপুরের কাউখালীতে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (ফেব্রুয়ারি ১৯) পিরোজপুর কাউখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল এমরান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (ফেব্রুয়ারি ১৮) রাতে উপজেলাটির শিয়ালকাঠী গ্রামের মো: খোকন শেখের ইটভাটায় অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।জানা গেছে, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর অভিযোগ পেয়ে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিষয়টির সত্যতা মেলায় ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং কাঁচা ইটসহ অন্যান্য সরঞ্জাম ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়। আরও জানা গেছে, ওই ইটভাটায় স্থানীয়দের জমি দখল করে প্রভাব খাটিয়ে সেখানে ইট পোড়ানো হচ্ছিল।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন