Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস 
Tuesday February 15, 2022 , 11:38 pm
Print this E-mail this

গতবারের মতো এবারও আমি প্রতিদ্বন্দ্বিতা করব-তাপস

বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে মনোনয়ন প্রদান করা হয়। মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৫) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মেয়র পদের মনোনয়নপত্র ইকবাল হোসেন তাপসের হাতে তুলে দেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলা ভুইয়া এবং সাংস্কৃতিক পার্টির আহবায়ক শরীফা কাদের উপস্থিত ছিলেন। বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, গতবারের মতো এবারও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি নির্বাচিত হতে পারলে রাজনৈতিক সহবস্থান তৈরি করা অর্থাৎ দলমত নির্বিশেষে মহানগরের সব মানুষদের সমন্বয় করে একটি সুন্দর সবল মহানগর গঠনে কাজ করব। তিনি বলেন, আমার উদ্দেশ্য কেন্দ্রের অর্থায়নে মুখাপেক্ষী না থেকে সিটি কর্পোরেশনের মানুষদের নিয়ে লাভজনক প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি কিভাবে করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া, মহানগরবাসীর ওপর করের বোঝা কমিয়ে আনা, বর্ধিত এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি করা, মৃত খালগুলো পুনরুদ্ধার করা , নগরবাসীকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া। মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপন, নগরবাসীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত এবং লঞ্চঘাট, বাসস্ট্যান্ড চাঁদাবাজ মুক্ত করা হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা