Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ 
Saturday February 5, 2022 , 3:38 pm
Print this E-mail this

ষাটোর্ধ আঃ লতিফ খসরু এ কাজ শুরু করেছেন একেবারেই স্ব-প্রোনোদিত হয়ে

পিরোজপুরের কাউখালীতে ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালীর আত্মত্যগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন পিরোজপুরের কাউখালীর  ষাটোর্ধ আঃ লতিফ খসরু। আঃ লতিফ খসরু এ কাজ শুরু করেছেন একেবারেই স্ব-প্রোনোদিত হয়ে। ভাষার মাস এলেই তিনি এ ধরণের উদ্দ্যোগ নিয়ে থাকেন। প্রতিবছরের ন্যায় ভাষার মাস উপলক্ষ্যে আব্দুস ছোবাহান স্মৃতি পাঠাগারের উদ্দ্যোগে আজ শনিবার সকালে কাউখালী সরকারি মহাবিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের হাতে ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহিদদের জীবনকথা নামক দুই খানা বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। এসময় ভাষার ইতিহাস সংরক্ষনকারী ও শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর কমপক্ষে ২০জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিমুল হাসান অর্নব বলেন, আজ খসরু কাকায় আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা আন্দোলনের পাঁচজন শহিদদের জীবন কথা নামক দুইখানা বই আমাদের হাতে তুলে দেন, যা থেকে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে এবং ভাষা শহিদদের জীবন কথা সম্পর্কে জানতে পারব।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন