Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও মিছিল 
Friday January 21, 2022 , 4:32 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন, বরিশাল মহানগর শাখার সহ সভাপতি হাফিজুর রহমান রাকিব

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও মিছিল


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (জানুয়ারি ২১) বেলা ১১ টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল মহানগর শাখা।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বাসদ বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে ২১ জানুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আপোষহীনভাবে ছাত্রদের অধিকারের পক্ষে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বিভিন্ন আন্দোলনের পাশাপাশি শোষণ মুক্তির সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছে। সম্প্রতি নিরাপদ সড়ক, হাফ পাশ, বেতন ফি মওকুফের আন্দোলনসহ করোনাকালীণ সময়েও কর্মীরা যোদ্ধার ন্যায় প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছে। বক্তারা শাবিপ্রবির আন্দোলনকারী ছাত্রদের ওপর ছাত্র লীগ ও পেটোয়া পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।নেতৃবৃন্দ অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণের দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা