Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ 
Friday January 7, 2022 , 4:38 pm
Print this E-mail this

২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদকে ২৪ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান

বরিশালে অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ


মুক্তখবর ক্রীয়া ডেস্ক : পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, খেলাধুলার প্রতি যুবসমাজকে আমরা যদি উৎসাহ দেই তা হলে তাদের আগ্রহ বাড়বে খেলাধুলার প্রতি। যাতে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে, তাহলে আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব। তেমনি পরিকারকেও সন্তানের দিকে নজর রাখতে হবে। যারা খেলাধুলায় আসে না, যারা নতুন খেলায় আসছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ দিতে হবে। যাতে করে ভাল খেলোয়ার হয়ে উঠতে পারে। খেলাধুলায় যতবেশি যুবসমাজ অংগ্রহণ করবে ততো দেশ থেকে মাদক তাড়াতাড়ি দূর হবে। শুক্রবার (জানুয়ারি ৭) সকাল ১১ টায় বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইস চেয়াম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, ছাত্রলীগ নেতা জোবায়ের আবদুল্লাহ জিন্নার সহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদ প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম