Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু 
Sunday December 26, 2021 , 7:50 pm
Print this E-mail this

১৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরণের বিজ্ঞান উপকরণ নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা : একসূত্রে গাঁথা”-শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে তিনদিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ একে আব্দুস শহীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতারা তিথি, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, আমরাজুড়ীর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর মুন্সী প্রমূখ। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া বলেন, শিশু-কিশোর ও তরুণদের প্রযুক্তিগত ও উদ্ভাবনী মনোভাব বিকাশের জন্য এগিয়ে আসতে হবে ও আগ্রহী হতে হবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকে নতুন প্রজন্মদেরকে বেশী উৎসাহ দিতে হবে। শিশু কিশোর ও তরুণদের বেশী স্মার্ট ফোন ব্যবহার করতে দেয়া যাবে না। এতে পড়াশুনার ক্ষতি ও হচ্ছে। বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরণের বিজ্ঞান উপকরণ নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!